দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন
বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর দিয়েছেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, তাদের পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য-দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই দম্পতি। রোববার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তারা। পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের একমাত্র মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে রয়েছে, যা থেকেই দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত স্পষ্ট হয়। মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ....




